তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলহাস উদ্দিন,তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

Date: শনিবার, জুন ০৬, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬জুন সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তেঁতুলিয়া, পঞ্চগড়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

"আপনার নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু থেকে মুক্ত থাকুন"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা সম্পর্কে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাকিল রহমান। নার্সদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আঞ্জু আক্তার।

এ সময় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জনসচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের মুক্ত রাখতে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স সাহেরা খাতুন বুলু, মেহেরুন নেছা, পুতুল খাতুন, মমতাজ বেগম, ফাতেমা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave Your Comments