বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রংপুরের দুই শীর্ষ নেতা স্থান পাওয়ায় জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। কমিটিতে স্থান পাওয়া এই দুই নেতা হলেন— নাজমুল আলম নাজু এবং ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত এই দুই নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি রংপুর অঞ্চলে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। এদিকে নতুন কমিটি ঘোষণার পর থেকেই রংপুর মহানগর, বদরগঞ্জ ও তারাগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আনন্দিত নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং মিষ্টি বিতরণ করেছেন। তৃণমূলের প্রত্যাশা,কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এই দুই নেতা দেশের যুবরাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।