প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরণখোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় শরণখোলা উপজেলা পরিষদ ক্যাম্পাসের শিশু পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব)ও সরকারি কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শরণখোলা উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম কবির, সেক্রেটারি মাওলানা মোস্তফা আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা আ. হাই, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসন এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।