ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারের নেওয়া ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
১৩ জুন-২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন করেন।
প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না,লাগানো গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।