গঙ্গাচড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জননেতা রায়হান সিরাজী এমপি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, জুন ১৩, ২০২৬
news-banner
সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি গতকাল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম মান্দ্রাইন চেংমারী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর ১ আসনের সংসদ সদস্য সহকারী অধ্যাপক জননেতা রায়হান সিরাজী এমপি । 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা সামাকিক বন কর্মকর্তা আখতারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মারুফা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, এমপি প্রতিনিধি মাওলানা নায়েবুজ্জামান,গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান দুলু চেংমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির জননেতা রায়হান সিরাজী এমপি বলেন, ‘‘বৃক্ষ রোপনের মাধ্যমে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে,সমযমত গাছের পরিচর্যা করতে হবে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পাবে, লক্ষ্যেই আমাদের গাছের উপর বেশি বেশি গুরুত্ব দিয়ে প্রতি বছর গাছ লাগাতে হবে। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সহোযোগিতা করতে হবে।

Leave Your Comments