সাংবাদিকদের কাছে মানসিক নির্যাতনের বিচার চাইলেন নীলফামারীর অসহায় রশিদের পরিবার

স্টাফ রিপোর্টার

Date: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
news-banner
নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী সরনজানি গ্রাম। আর এ গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ। তাকে ‘ইহুদী’ তকমা দিয়ে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ উঠেছে ওই এলাকার কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে। এমনকি ওই পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে এমন অভিযোগ করেন সাংবাদিকদের কাছে তিনি। 

১৫ জুন সৈয়দপুরে এসে সাংবাদিকদের কাছে আব্দুর রশীদ জানায়,তিনি পেশায় একজন ফেরিওয়ালা। সৈয়দপুর বাজার থেকে কিছু খাদ্যদ্রব্য ক্রয় করে তা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাইসাইকেলে করে বিক্রি করে। এতে যা আয় হয় তা দিয়ে ৪ সদস্যের পরিবার চলে। তার ছেলে ও মেয়ে স্কুলে পড়াশোনা করে। তবে ওই আয় দিয়ে তার সংসার তেমন চলে না। তবুও কষ্ট করে পেশা ধরে আছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের সঙ্গে কেউ কথা বলছিল না, স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে রাখা হয়। নানা চাপ ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তাদের এই ট্যাগের কারণে তারা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার পরিকল্পনা করছেন। আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত ও সামাজিক কিছু বিষয় নিয়ে বিরোধ থাকলেও কাউকে গ্রামছাড়া করা হবে এমন কোনো ঘটনা ঘটেনি।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন,এমন একটি কথা আমার কানে এসেছে। তবে কেউ কোন এ ব্যাপারে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments