দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন সভাপতি মানস রায়,সাধারন সম্পাদক দেবু

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
news-banner
খুলনার দাকোপে যাত্রাশিল্পী কমিটি গঠন করা হয়েছে। এতে মানষ কুমার রায়কে সভাপতি, দেবব্রত সরদার দেবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।  
১৬ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে যাত্রা শিল্পী অনুকুল শীলের সভাপতিত্বে ও মানষ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসন। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শিশির ঢালী, চালনা পৌর বিএনপি নেতা শিক্ষক আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পী সঞ্জয় কুমার রায়, বিএনপি নেতা মিজান ফরাজি প্রমুখ। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি অনুকুল শীল, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সানা, কোষাধ্যক্ষ তপন কুমার বিশ^াস। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত কমিটি ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়।

Leave Your Comments