সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সাব-ইন্সপেক্টর নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) মোঃ নুরুল ইসলাম।
 বুধবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন এটিএসআই (সহকারী টাউন সাব-ইন্সপেক্টর) মো. নুরুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ কর্মরত ছিলেন। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার সময় পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Leave Your Comments