শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: শুক্রবার, জুন ১৯, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায় "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 
শরণখোলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে শুক্রবার (১৯ জুন) সকাল ১০ টায় কৃষি অফিসারের কার্যালয় হলরুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। 
এসময় উপস্থিত ছিলেন,শরণখোলা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক অপূর্ব রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম,শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (এসআই) বিপ্লব,শরণখোলা উপজেলা জামায়েত ইসলামি আমির মাওলানা রফিকুল ইসলাম কবির,সাংবাদিক আব্দুল মালেক রেজা,মাহফুজুর রহমান বাপ্পী,নইন আবু নাঈম প্রমুখ। 
কৃষি উন্নয়ন এই প্রোগ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত এবং কৃষিতে আগ্রহী নারী ও পুরুষরা অংশগ্রহণ করেন।

Leave Your Comments