মাগুরায় ‘আমাদের এ্যাডকিউর উদ্যোগ’-এর উদ্যোগে ছাগল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
news-banner
মাগুরায় ‘আমাদের এ্যাডকিউর উদ্যোগ’-এর আয়োজনে দুস্থদের মাঝে ছাগল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাগুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাজকল্যাণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট অতিথিবৃন্দ অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাগুরা মন্ডল বাড়ির সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মাহফুজ মণ্ডল, মো. মোজাম্মেল হক (নয়ন), সাংবাদিক মো. কাওসার হামিদ ও ‘আমাদের এ্যাডকিউর’-এর সভাপতি জনাব আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সাথে সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave Your Comments