সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিদর্শন করলেন এমপি ফেন্সি

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: রবিবার, জুলাই ০৫, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের বিভিন্ন এলাকা ও উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। পরিদর্শনকালে তিনি ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও কবরস্থানসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।সফরকালে এমপি ফেন্সি সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিলের বাড়ি পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিএনপি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।"এর আগে সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম এবং রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেদ আহমেদ রাজসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave Your Comments