ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডে মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল নামে এক যুবককে পিটিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।৫ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৩৫) ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। তার নামে কোতয়ালি থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় রনি মিয়া (২৭) ও সজল মিয়া (৩২) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন ছত্রিশ বাড়ী এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে পিটিয়ে ও গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশ মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।