ময়মনসিংহে পুকুরে গোসল করতে গিয়ে দুই সহোদর বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুলাই ০৬, ২০২৬
news-banner
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৫ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ রবিবার দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হল-ঐ গ্রামের সুলতান মিয়ার দুই মেয়ে রিয়া মনি (৬) ও ইলমা (৪)।

স্থানীয় সূত্রে জানাগেছে,দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই বোন। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালান।

এ সময় রিয়া মনিকে পুকুর থেকে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন।তবে ছোট বোন ইলমাকে তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করেন।

একসঙ্গে দুই শিশুকন্যার মৃত্যুতে বীর পশ্চিমপাড়া গ্রামে শোকের মাতম বিরাজ করছে। এলাকাবাসী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments