নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে অবস্থিত ৭২নং কাইনলীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে নির্বাচত হলেন মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক ফারজানা খানম লিমা ও সহ-সভাপতি পদে মোঃ মহসিন মিয়া। অভিভাবক সদস্য পদে মোঃ আজিজ মিয়া,পুরুষ বিদ্যুৎসাহী মোঃ আসাদ মিয়া, মহিলা বিদ্যুৎসাহী হাবিবা খন্দকার। এ
এছাড়া দাতা সদস্য ইরাজ উদ্দিন আহম্মেদ, মদনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আক্তার হোসেন মোল্লা, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মাহমুদা আক্তার, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার ও সদস্য সচিব ছালমা আক্তার।
বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে ফারজানা খানম লিমা জানান, আমি নিজেও একজন মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। একজন শিক্ষক হিসেবে কিভাবে শিক্ষার মান ভালো করতে হয় তা আমার জানা আছে। তাই সকলের সহযোগিতা নিয়ে ৭২নং কাইনলীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান দৌড় গোঁড়ায় পৌছানো যায় সেই চেষ্টা করে যাব।
তিনি আরো বলেন, আমার স্বামী মোঃ আক্তার হোসেন মোল্লা অত্র ৯নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার মাধ্যমে ব্যক্তিগত ও সরকারী সহযোগিতায় বিদ্যালয়কে আধুনিক বিদ্যালয় হিসেবে রুপান্তরিত করার চেষ্টা করবো।