রংপুর সদরে কিশামত হরকলি মাঝাপাড়া গ্রামের রাস্তার সলিং কাজের শুভ উদ্বোধন

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: মঙ্গলবার, জুলাই ০৭, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ২ নম্বর হরিদেবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিশামত হরকলি মাঝাপাড়া গ্রামের কাঁচা রাস্তায় ইটের সলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে এলাকার ছত্তারের বাড়ি থেকে কুর্শারদোলা ব্রিজ পর্যন্ত এই রাস্তার সলিং কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মো. গোলজার হোসেন। রাস্তাটির উন্নয়নকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাদা-মাটি মাড়িয়ে চলাচলের অবসান ঘটায় কিশামত হরকলি মাঝাপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আয়নাল হক, দীনেশ চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।উন্নয়নকাজের বিষয়ে ইউপি সদস্য মো. গোলজার হোসেন বলেন, "আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নিরলসভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছি। ইতিমধ্যেই ওয়ার্ডের প্রায় সব কাঁচা রাস্তায় ইট বিছানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এলাকার টেকসই উন্নয়নের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।" এদিকে জনপ্রতিনিধি হিসেবে মো. গোলজার হোসেনের এমন জনকল্যাণমুখী ও ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এলাকাটির সার্বিক উন্নয়নে তার এই অগ্রণী ভূমিকার কারণে আগামীতেও তাকে পুনরায় ইউপি সদস্য হিসেবে দেখতে চান বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয়দের অনেকেই।

Leave Your Comments