রংপুরে ডক্টরস লিংক ও ফর্টিস হসপিটালের যৌথ স্বাস্থ্য আলোচনা সভা

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বুধবার, জুলাই ০৮, ২০২৬
news-banner
ডক্টরস লিংক বাংলাদেশ এবং ভারতের দিল্লির বিখ্যাত ফর্টিস হসপিটাল গুরগাঁও-এর যৌথ উদ্যোগে রংপুরে একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ই জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় রংপুর শহরের বাংলাদেশ ব্যাংক মোড়স্থ কফি হাউস রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং ফর্টিস ওখলা (দিল্লি)-এর অতিরিক্ত পরিচালক ডা. রীতদ্যুতি মুখোপাধ্যায়। ডক্টরস লিংক বাংলাদেশের সিইও আরিফুল ইসলাম চঞ্চলের আমন্ত্রণে অনুষ্ঠানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক নাজমুল আলম নাজু ও শাহ্ জিল্লুর রহমান জেমসসহ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের বিভিন্ন হয়রানি বন্ধ এবং দালালের দৌরাত্ম্য মুক্ত সঠিক চিকিৎসা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ডক্টরস লিংক-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের মাধ্যমে ভারতে চিকিৎসা নিতে গেলে রোগীরা এয়ারপোর্ট থেকে যাতায়াত সুবিধা এবং রোগীদের সাথে থাকা স্বজনদের জন্য গেস্ট হাউসের সুবিধা পাবেন। ভিনদেশে বাংলাদেশিদের খাওয়া-দাওয়ার কষ্ট লাঘব করতে এই গেস্ট হাউসগুলোতে নিজেদের মতো রান্না করে খাওয়ার ব্যবস্থাও থাকবে। এছাড়া রংপুর অঞ্চলের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কীভাবে সবচেয়ে কম খরচে ও সুলভ মূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, সেই বিষয়ে ভারতের চিকিৎসকদের সাথে ডক্টরস লিংক নিয়মিত আলোচনা করছে বলে জানানো হয়। উপস্থিত সুধী সমাজ ডক্টরস লিংকের এই সাশ্রয়ী ও মানবকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave Your Comments