বন্দর মদনপুর ইউপি ৯নং ওয়ার্ড কোটি টাকার রাস্তা নির্মানে ওয়ার্ডবাসীর স্বপ্ন পূরন

বন্দর প্রতিনিধিঃ

Date: বুধবার, জুলাই ০৮, ২০২৬
news-banner
দেশের বিভিন্ন স্থানে বর্তমানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কার কাজ চলছে, যার মধ্যে সম্প্রতিক সময়ে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কোটি টাকা ব্যায়ে নতুন নতুন রাস্তা নির্মান করে এলাকার উন্নয়নে জনগনের স্বপ্ন পূরন করে দিচ্ছেন আক্তার হোসেন মেম্বার। তবে সামগ্রিক উন্নয়নে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার পাশাপাশি যানজট নিরসন এবং পরিকল্পিত নগরায়নের ওপরও সরকারি পর্যায় থেকে জোর দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম ও তার ব্যক্তিগত সচিব যিনি মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আবুল কাউসার আশা। মদনপুর ইউপি ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার আলহাজ্ব মোঃ আক্তার হোসেন গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। একজন সৎ যোগ্যতা সম্পন্ন (এম কম পাশ) শিক্ষিত যুবক হয়েও সরকারী কোন চাকুরী না করে জনগনের সেবক হিসেবে এলাকার উন্নয়নে জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব পালন করার পর থেকেই সরকারি ও ব্যক্তিগত উদ্যেগে এলাকার উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা,কবরস্থান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসার উনয়নের হাত বাড়িয়ে দেন। পারিবারিক দিক থেকে আর্থিক স্বচ্ছলতার কারন কাইনলীভিটা, পূর্ব কাইনলীভিটা, বুড়ি বাড়ি, ভূইয়াবাড়ি, দোবাড়িয়া সহ বিদ্যাপতি এলাকায় নতুন নতুন রাস্তা নির্মান করে জনগনের চলাচলের সুযোগ সুবিধা করে দেন। এলাকার মাদক ব্যবসা, মাদক সেবন, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি রোধকল্পে যুবকের খেলাধুলায় উৎসাহিত করেন। 
এ বিষয়ে আক্তার মেম্বার বলেন, গত কয়েক বছর সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে বুড়ি বাড়ি থেকে শ্রীরামপুর বড় ব্রীজ পর্যন্ত তিন স্তরের আর সি সি ডালাইয়ের মাধ্যমে বার ফিট রাস্তা নির্মান কাজ চলমান। রাস্তাটি নির্মান হলে মদনপুর থেকে অলিপুরা পর্যন্ত গাড়ি চলাচলের সহজ যোগাযোগ ব্যবস্থা হবে। যেখান দিয়ে মদনপুর, ধামগড়, সোনারগাঁও এলাকার সনমান্দি, বারদী ও শান্তি বাজার এলাকার যাত্রীগন অতি সহজে গন্তব্য স্থানে পৌছাতে পারবে। 
তিনি আরো বলেন, (সদর-বন্দর) এলাকার সাংসদ এডভোকেট আবুল কালাম ও তার সুযোগ্য সন্তান আবুল কাউসার আশা উন্নয়নে বিশ্বাসী। তাদের সহযোগিতার মাধ্যমে মদনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

Leave Your Comments