রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা) থেকে গত ৩০ জুন ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে তাকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। এই আদেশের অনুলিপি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।