সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, জুলাই ০৯, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ঢাকা-রংপুর মহাসড়কের ইন্টারচেঞ্জ এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী, মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী মিঠাই পরিবহন একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী, মা ও ছেলে নিহত হন এবং আরও তিনজন যাত্রী আহত হন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং আই নানক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave Your Comments