সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

Date: রবিবার, জুলাই ১২, ২০২৬
news-banner
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তাঁর নিজ জন্মভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রবীণ এই রাজনীতিবিদের শেষ বিদায়ের নামাজে শরিক হতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই ঢল নামে সর্বস্তরের মানুষের।
উক্ত গায়েবানা জানাজায় রাজনৈতিক মতাদর্শ ভুলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং তেঁতুলিয়ার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংসদীয় গণতন্ত্রে তাঁর অনন্য অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁর মৃত্যুতে পঞ্চগড় তথা দেশ একজন সৎ, দক্ষ ও অভিভাবকতুল্য রাজনীতিবিদকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।

Leave Your Comments