মধুপুরে 'এভারগ্রিন মধুপুর'-এর উদ্যোগে এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এইচ. এম. ইকবাল আহমেদের আর্থিক সহযোগিতায় ১০ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ভাতা প্রদান করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকাল ১১টায় 'প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মধুপুর, টাঙ্গাইল'-এর কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১০ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে প্রথম ধাপে ১০জনসহ মোট ২০ প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুসলিমা আক্তার মাসুদা, কনসালটেন্ট ফিজিওথেরাপি জনাব মোঃ জামালুল করিম এবং এভারগ্রিন মধুপুরের প্রতিনিধি জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ইকবাল হোসাইন।
এ সময় বক্তারা বলেন, অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহতী কাজ। এভারগ্রিন মধুপুরের প্রধান উপদেষ্টা এইচ. এম. ইকবাল আহমেদ একজন অত্যন্ত প্রতিবন্ধীবান্ধব মানুষ। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।