ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে চাচা খুন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুলাই ১৩, ২০২৬
news-banner
ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছে।জানাগেছে,তাদের বাড়িতে উভয়ের মাঝে কথার কাটাকাটির এক পর্যায়ে চাচা মামলা করতে যাওয়ার পথে মোটরসাইকেল আটকিয়ে আক্রাম মিয়া(৪৫)নামের একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা আলামিন।এ ঘটনার পর ভাতিজা আলামিন মাস্টার পলাতক রয়েছে। 

১২ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ রবিবার বিকাল আনুমানিক ৩ টার দিকে উপজেলার খিচা মনাটি পাকা রাস্তার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

তবে নিহত আক্রাম মিয়া উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের নগুয়া কাঠ বাড়ি গ্রামের(নির্বাচনী বাজার সংলগ্ন)ওসমান গণির ছেলে। ঘাতক আলামিন নিহতের আপন ভাতিজা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাশিদ ভাতিজার হাতে চাচা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে,নিহত আক্রাম মিয়ার সাথে দীর্ঘদিন ধরে ভাতিজা আলামিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কয়েকটি গ্রাম্য সালিশ ও হয়েছে। তবে এর কোন মিমাংসা হয়নি। ঘটনার দিন দুপুরে আক্রাম মামলা করতে মোটরসাইকেল যোগে খিচা মনাটি রাস্তায় যাওয়ার পথে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে ভাতিজা আলামিন লোকজন নিয়ে চাচা আক্রাম মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে। এতে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে আলামিন চাচার বুকের পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়া মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তারাকান্দা থানায় খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ  উদ্ধার করে তারাকান্দা থানায় নিয়ে যায় এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments