পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রংপুরের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, রংপুর মহানগর মহিলা দলের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন-২০২৩ (সংশোধিত ২০২৬)’ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আগামী ০৩ (তিন) বছরের জন্য এ পদে মনোনয়ন প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আরডিএ রংপুরের পরিচালনা বোর্ডে যুক্ত হওয়ায় রংপুর মহানগর মহিলা দলসহ স্থানীয় সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন তাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। তাদের প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্বে উত্তরবঙ্গের পল্লী উন্নয়ন ও আরডিএ-র সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।