ধাপ এলাকাকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে ‘ধাপ শ্যামলী লেন ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
news-banner
রংপুর মহানগরীর ধাপ এলাকাকে নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে ব্যতিক্রমী সামাজিক আন্দোলন গড়ে তুলেছে ‘ধাপ শ্যামলী লেন ওয়েলফেয়ার সোসাইটি’। সংগঠনটির ব্যানারে তৌফিকুর রহমান রিপনের নেতৃত্বে স্থানীয় তরুণদের সংগঠিত করে পরিচালিত হচ্ছে নানা সেবামূলক কার্যক্রম।অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে স্বেচ্ছাসেবীরা দিন-রাত এলাকায় টহল দিচ্ছেন। অসামাজিক কার্যকলাপ, চুরি ও মাদক কারবারিদের হাতেনাতে ধরে সোপর্দ করা হচ্ছে পুলিশের হাতে। পাশাপাশি এলাকার তীব্র যানজট নিরসনেও ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন সংগঠনের সদস্যরা। স্বার্থান্বেষী মহলের নানামুখী বাধা সত্ত্বেও সংগঠনটির এই সাহসী উদ্যোগের ফলে এলাকায় অপরাধের হার দৃশ্যমানভাবে কমে এসেছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Leave Your Comments