মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়ন কোন প্রকার সরকারি টেন্ডার বা আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে ফেলার গুরুত্তর অভিযোগ উঠেছে।
৪নং কেয়াইন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন এর বিরুদ্ধে। রাতের আঁধারে যোগ সাজশে ছোট-বড় মাঝারি আকারের গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায় গত ১৫/০৭/২০২৬ইং
রাতে সোনা মিয়ার ছেলে ওবায়দুলের ইন্ধনে কুচিয়ামোড়া ফাহাদ মার্কেট রাস্তার দুইও পাশের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
তরিগরি করে রাতের অন্ধকারে গাছ কেটে বিক্রির অভিযোগে এই ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
সরকারি সম্পত্তি নিয়ম বহিভূতভাবে কেটে সাবাড় করার পেছনে বড় ধরনের আর্থিক লেনদেনের অনিয়মের আভাস পাচ্ছেন স্থানীয়রা।
আমরা এই ঘটনা সুস্থ তদন্ত বিচার চাই কোন ধরনের টেন্ডার বা নিলাম ছাড়া কিভাবে সরকারি গাছ কাটা হলো তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে সচেতন মহল এই ঘটনায় সুস্থ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন।