বাগেরহাটে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

Date: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
news-banner
বাগেরহাটের মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮সে জুলাই (মঙ্গলবার) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাগদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে উক্ত মানব বন্ধনে ও বাগদি আলিম মাদ্রাসার শিক্ষক ছাত্র ও ইউনিয়ন বিএনপি ও জামাতের নেতারা সহ গ্রামের সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।

মানব বন্ধনে উপস্থিত বক্তারা বলেন এলাকায় ব্যাপক ভাবে মাদক ছড়িয়ে পড়েছে,গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবনতা দিন দিন বুদ্ধি পাচ্ছে, মাদকের কারনে গ্রামের চুরি ছিনতাই বেড়েছে,বক্তাদের দাবি একটি সুন্দর সমাজ গড়তে মাদক মুক্ত সমাজ গড়ার বিকল্প নেই, তাই সমকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক মুক্ত সমাজ গড়তে হবে।
উপস্থিত বক্তারা আরো বলেন সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন।

 এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা জামাতের সাধারন সম্পাদক মাওলানা লিয়াকত আলী, 
৬নংওয়ার্ড বিএনপির সভাপতি আলী আলকাছ শেখ,মাওলা হাফিজুর রহমান ইমাম ও খতিব বাগদিয়া জামে মাসজিদ,নকিব সেলিম আক্তার সভাপতি বাগদি আলিম মাদ্রাসা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মানব বন্ধন শেষে একটি মাদক বিরোধী মিছিল বের করে বাগদিয়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন,
এছাড়াও বাগদিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি সচেতন মহল বাগেরহাট জেলা প্রশাসক ও বাগেরহাট পুলিশ সুপার কে মাদক বিরোধী মানব বন্ধনের বিষয় টি অবহিত করেন।

Leave Your Comments