রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৬
news-banner
সিরাজগঞ্জেের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেপ্তার। সোমবার (৩ আগস্ট) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত আসামী মোঃ আল আমিন, পিতা কুদ্দুস সরকার, সাং মোজাফফর পুর, ভজন কুমার উরাও, পিতা স্বর্গীয় অতুল কুমার ওরাও, সাং খৈচালা, এবং সাধারন জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী, আব্দুল মোতালেব প্রাং, পিতা আবু নাছার প্রাং সাং হাটপাঙ্গাসি শ্রীদাসগাতি (চেয়ারম্যান পাড়া ), সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামি , মোঃ জাকির হোসেন, পিতা শাহজামাল সেখ, সাং দৈবগাতি, জিআর নরমাল ওয়ারেন্ট মুলে আসামি, সুজন আকন্দ(২৩), পিতা কালাম আকন্দ, সাং আকন্দপাড়া সকলের থানা রায়গঞ্জ জেলা সিরাজগঞ্জ। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এরমধ্যে দুইজন সাজাপ্রাপ্ত।
আজ দুপুরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

Leave Your Comments