বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ই আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন,
উক্ত মতবিনিময় সভায় বাগেরহাটের মাদক সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা।
এ ছাড়াও সাংবাদিকরা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে পারে সে বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন, মত বিনিময় সভায় সমাপনী বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন বাগেরহাটে যে সমস্ত সমস্যা আছে তা নিয়ে কাজ করছে পুলিশ এ ছাড়াও সাংবাদিকের দেয়া বিভিন্ন তথ্যের বিষয়ে খোজ খবর নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বাগেরহাট পুলিশ সুপার কে।
এছাড়াও সাংবাদিকরা যাতে সহজভাবে তথ্য সংগ্রহ করতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।