রংপুর সদরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিন ইউনিয়নে বৃক্ষরোপণ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৬
news-banner
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সদর উপজেলার বিভিন্ন জলমহাল ও জলাশয়ের পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস, রংপুর সদরের যৌথ বাস্তবায়নে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর আয়োজনে হরিদেবপুর ইউনিয়নের বাইশার বিল, খলেয়া ইউনিয়নের মজারপুকুর এবং মমিনপুর ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল মিয়া। এছাড়াও কর্মসূচিতে ২নং হরিদেবপুর ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ কায়সার আলী, ইউপি সচিব মোঃ আবু বকর ছিদ্দিক, ইউপি সদস্য গোলজার মিয়া, চাঁন মিয়া, এসমো তারা; ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেবুল হক, ইউপি সচিব ইলিয়াস হোসেন, ইউপি সদস্য মাজেদ, মেজবাহুল, তহিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচি রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave Your Comments