বাগেরহাটে রাতের আঁধারে কৃষকের দুইবিঘা জমির ফলন্ত ফসলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৬
news-banner
বাগেরহাট সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডেের কৃষক আক্কেল আলীর ২বিঘা জমির ফলন্ত করল্লা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, 
মঙ্গলবার ৪ই আগষ্ট সকালে কৃষক আক্কেল আলী প্রতিদিনে ন্যায় ফসলের পরিচর্যা করার উদ্দেশ্যে তার ঘেরের পারে যান,সেখানে ঘেড়ের পাড়ে লাগানো প্রায়ই ৮০/৯০ ফলন্ত করল্লা গাছে ঝাড় কাটা অবস্থায় দেখতে পান তিনি,ফলন্ত গাছের এমন অবস্তা দেখে আসে পাশের লোকজনকে ডেকে দেখালে সবাই হতভম্ব হয়েযান,এমন ফলন্ত ফসলের মাঠ দেখে বুকফাটা কান্নায় ভেঙ্গে পরেন কৃষক আক্কেল আলী, 
তিনি আরো জানান কে বা কাহারা রাতের আঁধারে এসে এমন সর্বনাশ করেছে তার আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে,,এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক বলেন আমি ধার দেনা করে করল্লার চাষ করেছি এখনো একবার ও ফসল তুলতে পারনি,প্রতিটি গাছে ফলন আসছে এক সাপ্তাহের মধ্য ফসল তোলা শুরু করবো এরই মধ্যে আমাকে একেবারে সর্বস্বান্ত করে দিয়েছে, 
সরজমিনে গিয়ে দেখা গেছে ২বিঘা ঘেরের পারে ৮০থেকে ৯০টি ফলন্ত করল্লা গাছ কাটা অবস্থায় রয়েছে,ইতিমধ্যে গাছ গুলো প্রায়ই শুকিয়ে গেছে,প্রতিটি গাছে পর্যাপ্ত ফসল রয়েছে,এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,
এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ এলাকায় মাদক সেবন কারীদের সংখ্যা আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এমন নেক্কারজনক কাজ মাদকাসক্ত লোকদের দ্বারাই সম্ভব, ভুক্তভোগী পরিবারের দাবি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হয়।

Leave Your Comments