বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৯ নং উত্তর সুতালরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি নির্দেশ অমান্য করে ৫ই আগস্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন না করে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা আক্তার। সরজমিনে গিয়ে দেখা যায় ৫ই আগস্ট জুলাই গনঅভ্যুত্থান দিবস জাতীয় ভাবে পালিত হলেও বিদ্যালয়টিতে ঝুলছে তালা। বিদ্যালয় গিয়ে তালা ঝুলানো দেখে এ প্রতিবেদকের সাথে কথা হয় বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরি জাহিদ ফরাজির সাথে। তিনি জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকের জুলাই গনঅভ্যুত্থান দিবস সম্পর্কে তাকে এবং তাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আক্তার এবং মারজানানকে দিবসটি পালন করা সম্পর্কে কোন কিছু জানাননি।সহকারী শিক্ষিকা দুজন জানান দিবসটি পালন সম্পর্কে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের কিছুই জানাননি। আমরা প্রতিদিনের মত সকালে দুজনই বিদ্যালয়ে এসেছি। এসে দেখি বিদ্যালয় তালা ঝুলছে আমরা কিছুক্ষণ অবস্থান করে তারপরে বাড়ি ফিরে যাই। তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা আক্তার গত রবি ও সোমবার দুদিন নৈমিত্তিক ছুটিতে থাকলেও মঙ্গলবার তিনি বিদ্যালয়ে আসেননি আর আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাদের কিছু জানাননি এমনকি তিনিও বিদ্যালয়ে আসেননি। এমনকি তিনি বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসুচিতে কোন গাছ ও লাগান নি তিনি।উল্লেখ্য যে উক্ত শিক্ষিকা ২০২১ সালে ম্যানেজিং কমিটির জমিদাতা সদস্যকে জুতা পেটা করে প্রশাসনিক বদলি হলেও অদৃশ্য খুটির জোরে সে বদলী ঠেকিয়েছিল।
বিদ্যালয় দিবসটি পালন হয়নি কেন জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা আক্তারকে একাধিক বার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শেফাইনুর আরেফিন বলেন, আমরা সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হটসআ্যাপে গ্রুপে চিঠি পাঠিয়ে দিবসটি পালনের নির্দেশনা দিয়েছি এখানে দায়িত্ব অবহেলার কোন সুযোগ নেই। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোপ ও উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসি সঠিক তদন্ত পুর্বক দোষী শিক্ষকের ব্যবস্থা ন্যায়ের দাবি জানায়।