বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারের রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। তবে চিকিৎসক বলছেন অপারেশন থিয়েটারেই হার্ট অ্যাটাকে মারা গেছে রোগী।
তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের।
১১ই আগস্ট মঙ্গলবার বাগেরহাট শহরের পুরাতন বাজার মোড় এলাকায় অবস্থিত পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশন করার জন্য নাছিমা বেগম ২০ বছর বয়সী এক রোগি ভর্তি হোন। সোমবার রাত ১১ টার দিকে অপারেশন থিয়েটারে প্রবেশ করান। রাত ৪ টারদিকে বর্হিরাগত ব্যাক্তিদের মাধ্যমে স্বজনরা জানতে পারেন তাদের রোগির মৃত্যু হয়েছে, এরপর স্বজনদের কান্নায় ক্লিনিক ও আশপাশের এলাকা ভারি হয়ে ওঠে। স্বজন ও এলাকাবাসির দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসা ও দায়িত্বের অবহেলার কারণেই নাছিমা বেগমের মৃত্যু হয়েছে। তারা ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।
এসময় ক্লিনিকের মালিক ও চিকিৎসক সুনীল কুমার দাস এ অভিযোগ অস্বীকার করে বলেন অপারেশন থিয়েটারেই হার্ট অ্যাটাকে মারা গেছে নাছিমা বেগম এখানে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিলোনা,
তবে ক্লিনিকে রোগির মৃত্যুর ঘটনায় বাগেরহাট সিভিল সার্জন বলেন, প্রকৃত ঘটনা কি ঘটেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে,
রুগির স্বজন ও এলাকাবাসীর দাবি এর আগেও একাধিক রুগির মৃত্যুর ঘটনা ঘটেছে এই ক্লিনিকে,
ক্লিনিকের মালিক চিকিৎসক সুনিল কুমার দাস প্রভাবশালী মহলের সঙ্গে আতাত করে প্রতিটি ঘটনা মোটা অংকের টাকার বিনিময়ে দামাচাপা দেন,
এসময় নিহত নাছিমার স্বামি অভিযুক্ত ডা:সুনিল কুমার দাসের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ক্লিনিক টি বন্ধের দাবি করেন,,
নিহত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী। তার ৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।