পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরার মো. দেলোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে সাব-রেজিস্ট্রি অফিসের হলরুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলিল লেখক সমিতির সভাপতি মো. শামসুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রার মো. তৌফিক সালাউদ্দিন।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, দলিল লেখক মো. আনিসুর রহমান ও মো. মোবারক আলী প্রমুখ বিদায়ী অতিথির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, "মো. দেলোয়ার হোসেন বিগত পাঁচ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনয়ী আচরণ ও পেশাগত সহযোগিতা সবাইকে মুগ্ধ করেছে।বক্তারা তাঁর নতুন কর্মস্থল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তাঁর উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহরাব আলী, অফিস সহকারী মোসাম্মৎ জুলেখা বেগম, নকলনবীশ মো. মোবারক সহ অফিসের অন্যান্য কর্মচারী ও স্থানীয় দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।