পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষাবাদ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শালবাহান রোড উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চা-বাগান সমিতি উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা জাহিদ ইমাম, জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুর আলম এবং চা-বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান।
এছাড়াও অনুষ্ঠানে চা-বাগান মালিক সমিতির সদস্য আবু হানিফ, আল ইমরান, হাফিজুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় চা চাষি ও বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তেঁতুলিয়ায় চা চাষের বর্তমান পরিস্থিতি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, গুণগত মানসম্মত চা পাতা উৎপাদন এবং শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে চা চাষের নানা সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।