সিরাজগঞ্জে মাদ্রাসা ও ভোকেশনালের ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীর শতভাগ অকৃতকার্য হয়েছে। সিরাজগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের আল আমিন রহমানিয়া বি আর আর্দশ মহিলা মাদ্রাসা ১১ জন, কামারখন্দের কাজীপুরা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ২৫ জন, কামারখন্দের চরটেংরাইল আর্দশ দাখিল মাদ্রাসা ২ জন, তাড়াশের সরাপপুর দাখিল মাদ্রাসা ১৮, হামকুড়িয়া দাখিল মাদ্রাসা ১৮ জন,রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামের পাড়া দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন,ফরিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, কুটারগাঁতী দাখিল মাদ্রাসা (ভোকেশনাল) ৭ জন, আই আর টেকনিক্যাল ইন্সটিটিউট (ভোকেশনাল) ১৬ জন, মিরের দেউলমুড়া মহিলা দাখিল মাদ্রাসা ১৮ জন, বি এম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ১৮ জন, কয়ড়া দাখিল মাদ্রাসা ২২ জন, হাসিল দাখিল মাদ্রাসা ২০ জন,উল্লাপাড়া উপজেলার দক্ষিণ পাড়া ভরমোহনী বালিকা দাখিল মাদ্রাসা ১২,সাতবিলা দাখিল মাদ্রাসা ৪ জন এবং কালিযাকৈড় দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মোট ২৪৩ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট আব্দুল মান্নান বলেন,পরীক্ষায় অতিরিক্ত কড়াকড়িতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হওয়ার কারণ ফলাফল খারাপ হয়েছে।
উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস বলেন,শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন,সরকারের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

Leave Your Comments