সিরাজগঞ্জে ৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
news-banner
সিরাজগঞ্জেের রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৪ টার দিকে গোপন সংবাদের বিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই যিবককে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রায়গঞ্জ থানার মৌহার গ্রামের জহুরুলের ছেলে, মোঃ মিলন হোসেন (৩০), হাজিপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে, মোঃ ওসমান গনি( ২৩)। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর রাতে গোপন সংবাদের বিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে , বৃহস্পতিবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave Your Comments