রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ১৯, রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোঃ চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মোঃ নায়েবুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর৷ স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, এবং ৪নং গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান (দুলু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা ইয়াসমিন ও মিরাতুল ফেরদৌসি মাহি এ সময় শিক্ষার্থীর, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।