ময়মনসিংহ নগরীর মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রাব্বি (৩১) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়েছে।জানাগেছে,গত ছয় বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো পরে ১২ আগস্ট-২০২৬ ইং তারিখ রোজ বুধবার ১৫ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু উভয় পক্ষকে সামনে রেখে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিয়েছিলেন। ১৩ আগস্ট-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার বেলা প্রায় ১১ টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে আকাশ কম্পিউটারের দোকানের ভিতর মোঃ রাব্বি ও তার ছোট ভাই রিয়াদ বসে ছিলো। হাবিব ও লিটন মোঃ রাব্বির অবস্থান ঠিক করার পরই ঘটনার সাথে জড়িত ফজলুল হকের দুই ছেলে সাব্বির ও খালেক দাড়ালো অস্ত্র নিয়ে দোকারের ভিতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এই সময় মৃত রাব্বির ছোট ভাই রিয়াদের বাম হাতে কুপের আঘাত লাগে। মৃত রাব্বির চাচা রুহুল আমিন জানান জমি সংক্রান্ত বিরোধের জেরে মিমাংসা হওয়ার পর খুন হলো রাব্বি।এটা খুবই দুঃখজনক ঘটনা। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, র্র্যাব ১৪, ও জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। পুলিশ সুপার জানান, ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি। তাদের দ্রুত গ্রেফতার করতে আমাদের একাদিক টিম মাঠে নেমেছে।মৃত রাব্বির বাড়ি ২১৬/ মাসকান্দা হাফেজ মন্ডলবাড়ী জেলা পরিষদ স্কুল রোড । রাব্বির পিতার নাম মোঃ মোবারক হোসেন।
আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।