প্রায় ১৪ দিন পেরুলেও নিখোজ শারমিন এর কোনো হসিদ পাচ্ছে না পরিবার। মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের দ্বারস্থ পরিবার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে বের হওয়ার পর ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন ২২ বছর বয়সী শারমিন আক্তার। গত ১ আগস্ট দুপুর আনুমানিক ৩টার দিকে পূর্ব চানমারি, জেলা পরিষদ এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি তিনি।
পরিবারের সদস্যরা জানান, শারমিন নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজ নিয়েও তার সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, পুলিশ শারমিনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ১৪ দিন পার হয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শারমিনের বাবা-মা ও স্বজনরা। মেয়েকে খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তারা।
নিখোঁজ শারমিন আক্তারের বয়স ২২ বছর। তার গায়ের রং শ্যামলা এবং কপালে কাটা দাগ রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল জলপাই রংয়ের প্রিন্টের থ্রি-পিস। পরিবারের ভাষ্য অনুযায়ী, শারমিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
কোনো ব্যক্তি শারমিন আক্তারের সন্ধান পেয়ে থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
পিতা: সাজু মিয়া: ০১৯৬২১৭২৯২৭
ভাই: আশিক: ০১৯০৪২৮৬৩১৮