সিরাজগঞ্জে চারটি চোরাই গরুসহ পিকআপ জব্দ করেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: রবিবার, আগস্ট ১৬, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানার  যৌথ অভিযানে চারটি চোরাই গরুসহ একটি পিকআপ জব্দ  করা হয়েছে। গতকাল দিবাগত রাত সোয়া ৩ টায় সলঙ্গা থানাধীন দবিরগঞ্জ বাজারের নাটোর হতে ঢাকাগামী হাইওয়ে মহাসড়কে চারটি গরুসহ পিকআপ( রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৯-৭৩৩৫) জব্দ করা হয়। এ বিষয়ে সলঙ্গা থানায়  সাধারন ডায়রী নং-৮৬৩,( ১৬/০৮/২০২৬) । চারটি গরুর আনুমানিক বসজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এসআই মিন্টু মিয়া বলেন,সঙ্গীয় সলঙ্গা ও  হাটিকুমরুল হাইওয়ে থানা সিরাজগঞ্জ এর সহায়তায়  উদ্ধারকৃত  চারটি চোরাই গরু ও একটি পিকআপ  আটক করা হয়েছে। তিনি আরো বলেন, ডিউরত অবস্থায় পিকআপকে সন্দেহ হলে তিনি সংকেত দিয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু পিকআপের অজ্ঞাতনামা চালক পুলিশের সংকেত অমান্য করিয়া দ্রুত গতিতে চলে যায়,বেতার যন্ত্রের মাধ্যমে সলঙ্গা থানাধীন রাত্রীকালিন টহল ডিউটিতে নিয়োজিত হাইওয়ে এবং সলঙ্গা থানা পুলিশকে অবহিত করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাইওয়ে মহাসড়কে চলাচলরত ট্রাক দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন নিয়ন্ত্রন করলে অজ্ঞাতনামা পিকআপের চালক পুলিশের নিয়ন্ত্রন বুঝিতে পারিয়া দ্রুত গতিতে হাইওয়ে মহাসড়ক হতে আঞ্চলিক মহাসড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা পিকআপের পিছনে ধাওয়া করি। অজ্ঞাতনামা চালক আঞ্চলিক সড়ক ব্যবহার করায় রাত্রীকালিন টহলরত হাইওয়ে ও থানার সকল টহল টিম মহাসড়কে উঠার সমস্ত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অজ্ঞাতনামা আসামীরা বিষয়টি বুঝিতে পারিয়া সলঙ্গা থানাধীন সুইচ গেট সংলগ্ন জোড়া ব্রীজের উপর গরুসহ পিকআপটি ফেলে কৌশলে রাত্রের আধারে পালিয়ে যায়। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান,গতরাতে চারটি চোরাই গরু বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়, এ ঘটনায় আইনানক ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে।

Leave Your Comments