নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
news-banner
রংপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান রংপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments