পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব মোঃ আনোয়ার হোসাইন বৃহস্পতিবার (২৭আগস্ট) সকালে তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ইউএনও মোঃ আনোয়ার হোসাইন উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।