তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন, ​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: সোমবার, আগস্ট ৩১, ২০২৬
news-banner
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (৩১আগস্ট)সকাল উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​আইসিটি অফিসার নবীউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন:উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,​উপজেলা প্রকৌশলী অফিসার মোস্তাহিদুল ইসলাম,​উপজেলা জিয়া পরিষদ আহবায়ক আব্দুল জব্বার,​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জুহুরা,​উপজেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল জব্বার,৩নং সদর ইউনিয়ন এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ,ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ প্রমুখ।

​এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা নজরুল চর্চা ও দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Leave Your Comments