চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ‘দ্যা অনার অফ ইউনাইটেড প্রেস্টিজিয়াস পদক-২০২৬ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।
গত রোববার (২৭ আগষ্ট ) বিকাল সাড়ে ৪ টায়
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড (ফাইভ স্টার) হোটেল এ ইউনাইটেড অ্যাচিভার্স ফোরাম এর উদ্যোগে "টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলা" শীর্ষক বিষয়ক আলোচনা ও এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নারী, পরিবার ও সমাজ উন্নয়ন মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার, সমাজ সেবক, ব্যবসায়ী, সাংস্কৃতিক,চলচ্চিত্র, রাজনীতি ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।
তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছেন।