কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিলকিস ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একেএম তাজুল ইসলাম ডালিম।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে দলের ভূমিকা তুলে ধরেন। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।