সিরাজগঞ্জ-৩ আসনের এমপি'র উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় তদন্ত অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: রবিবার, সেপ্টেম্বর ০৬, ২০২৬
news-banner
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় তদন্ত অনুষ্ঠিত হয়। 

শনিবার (৫ আগস্ট) তদন্ত কমিটির প্রধান জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নেতৃত্বে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন ও রায়গঞ্জ উপজেলা বিএনপি অফিসে ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বক্তব্য গ্রহণ করেন। পরে পৃথকভাবে হামলার শিকার জাতীয় সংসদ সদস্যসহ  মামলার বাদির বক্তব্য গ্রহণ করা হয়েছে। 

এসময় তদন্ত কমিটির সদস্য,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,আলমগির আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,,সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আনিন খান ও  সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত  ১৫ আগস্ট এমপি আয়নুল হকের উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ২৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা বিএনপি ৯ সদস্যের একটি  তদন্ত কমিটি গঠন করেন। এতে কমিটির আহ্বায়ক করা হয় নাজমুল হাসান তালুকদার রানাকে এবং সদস্যসচিব করা হয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে। এছাড়া সদস্য করা হয় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,আলমগির আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,,সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আনিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুকে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে,হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

জেলা বিএনপি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই তদন্ত কমিটি কাজ করছে।

Leave Your Comments