রায়গঞ্জে অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও এডহক কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির (রেজিঃ নং রাজ ১৮০৯) প্রধান কার্যালয় ভুইয়াগাঁতী বর্ধিত সভা ও এডহক কমিটি গঠন করা হয়েছে হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অত্র সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  
সভাপতিত্ব করেন জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি মালিক সমিতির 
 সভাপতি প্রবীণ কুমার গুন। অত্র সমিতির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী আকন্দের সঞ্চালনায়,বক্তব্য রাখেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার দুলাল, রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ শাহীন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সেরাজুল ইসলাম( তোতা), ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, শমিক দলনেতা ও সিএনজি মালিক আব্দুল হাদি। এ সময় আরও উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল রানা,সড়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটিতে আইয়ুব আলী মন্ডলকে আহবায়ক এবং ইয়াকুব হোসেন তালুকদার সদস্য সচিব, গোলাম ছরোয়ার দুলাল, আব্দুর রাজ্জাক জুয়েল, আব্দুল জব্বারকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

Leave Your Comments