রায়গঞ্জে ফুলজোর নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী ও আশরাফুল উলুম ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসার পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে । শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ফুলজোড় নদী বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। ২০২৬ - ২০২৭ অর্থ বছরের মৎস্য আওতাধীন রাজস্ব বাজেটের আওতায় জলাশয় ও জলাভূমিতে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল্লাহ খান প্যারিস, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ সহ আরও অনেকে।

Leave Your Comments