তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬
news-banner
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্টরা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার পাশাপাশি সাক্ষরতার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু স্বাক্ষর করতে পারাই নয়, পড়তে ও লিখতে পারার মাধ্যমে একজন মানুষকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সম্পৃক্ত করাই সাক্ষরতা কার্যক্রমের মূল লক্ষ্য।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক, এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave Your Comments