চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দারুল আরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত তিন দিন ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ দুই ছাত্র হলো—হাবিবুল করিম সিয়াম (১৫) ও মোবারক হোসেন (১৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস না মেলায় পরদিন বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন নিখোঁজ হাবিবের বাবা।
নিখোঁজ হাবিবুল করিম সিয়াম তাহেরাবাদ আবাসিক আতুরার ডিপো এলাকার সজরুল করিমের ছেলে এবং মোবারক হোসেন রুপবাত এলাকার মনির উদ্দিনের ছেলে।
নিখোঁজ দুই কিশোরের দ্রুত সন্ধানে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার।
কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে ০১৮২০-৪০৬৫৪১ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।